বিউবো লোগো
বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসবিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, চট্টগ্রাম
← হোমপেজ

UTILITY CERTIFICATEবিদ্যুৎ সংযোগ প্রত্যয়নপত্র

পাসপোর্ট, ভিসা, ব্যাংক বা অন্য কোনো কাজে বিদ্যুৎ সংযোগের প্রমাণ লাগলে এখানেই সার্টিফিকেট নিন। বকেয়া না থাকলে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট ইস্যু হবে।

✓ প্রিপেইড ও পোস্টপেইড✓ কোনো ফি নেই✓ মেয়াদ ৩ মাস✓ বাংলা ও ইংরেজি✓ QR কোডে অনলাইন যাচাই
১গ্রাহক নম্বর বা মিটার নম্বর
পোস্টপেইড গ্রাহক নম্বর বিদ্যুৎ বিলে, প্রিপেইড মিটার নম্বর মিটারের গায়ে বা রিচার্জের রসিদে পাবেন।
২মালিকানার প্রমাণ
সার্টিফিকেটে কী কী থাকে?

গ্রাহকের নাম, গ্রাহক নম্বর, মিটার নম্বর, সংযোগের ধরন (প্রিপেইড/পোস্টপেইড), ট্যারিফ, সংযোগের ঠিকানা, "কোনো বকেয়া নেই" — এই তথ্য; সঙ্গে সার্টিফিকেট নম্বর, যাচাই কোড, QR কোড ও নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর। লেখা বাংলা ও ইংরেজি দুই ভাষায়, তাই দূতাবাসেও চলবে।

দূতাবাস বা অন্য কেউ কীভাবে যাচাই করবে?

সার্টিফিকেটের QR কোড স্ক্যান করলে বা barabkunda.bpdbonline.com/verify পাতায় সার্টিফিকেট নম্বর ও যাচাই কোড লিখলে দপ্তরের রেজিস্টার থেকে তথ্য দেখাবে — সার্টিফিকেটটি আসল, বৈধ, মেয়াদোত্তীর্ণ নাকি বাতিল।

বকেয়া থাকলে কী করব?

বকেয়া পরিশোধ করে আবার আবেদন করুন। পরিশোধের পর তালিকা হালনাগাদ হতে কয়েক দিন লাগতে পারে; জরুরি হলে পরিশোধের রসিদ নিয়ে অফিসে আসুন।

নাম ভুল আছে বা মালিকানা বদলেছে?

অনলাইনে দপ্তরের রেকর্ডে থাকা নামেই সার্টিফিকেট হয়। নাম সংশোধন বা মালিকানা পরিবর্তনের কাগজপত্র নিয়ে অফিসে এলে অফিস থেকে সার্টিফিকেট দেওয়া হবে।

টাকার অঙ্ক মিলছে না?

পোস্টপেইড হলে সর্বশেষ বিলের কাগজে লেখা মোট টাকা, প্রিপেইড হলে সর্বশেষ যত টাকা রিচার্জ করেছেন সেই অঙ্ক (দশমিক বাদ দিলেও চলবে) লিখুন। ৫ বার ভুল হলে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে, অথবা অফিসে আসুন।